ছবি : বাফুফে
বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট।
আজ বিকেল ৫টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটটি অবতরণ না করে কলকাতায় ফিরে যায়।
আবহাওয়ার পরিস্থিতি উন্নতির পর ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে বলে জানানো হয়েছে।
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ভারতে ছিল বাংলাদেশ দল।
টুর্নামেন্টে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে হেরে রানার্স আপ হয় বাংলাদেশের যুবারা।











































