প্রতিকূল অবস্থার কথা বলতে গিয়ে কাঁদলেন কাজল আরেফিন অমি

কাজল আরেফিন অমি

নানা সময়ই ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ধারাবাহিক নিয়ে নানা প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয়েছে। নানা বিপত্তির সেই গল্প গল্প বলতে গিয়ে এর নির্মাতা অশ্রুসিক্ত হলেন, কেঁদে ফেললেন। 

গত সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের নতুন সিজন ঘোষণার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সেখানেই এই ঘটনা ঘটে। 

ব্যাচেলর পয়েন্টের সকল কুশীলব নিজেদের অনুভূতি শেয়ার করার পর মঞ্চে ওঠেন কাজল আরেফিন অমি। তিনি মাইক্রোফোন হাতে মঞ্চে উঠেই সকলকে ধন্যবাদ জানালেন।  বললেন, আজকে যখন সবাই কথা বলছিল, আমি বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম।

বারবার ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম। কিভাবে ব্যাচেলর পয়েন্ট শুরু হলো আর আজকে কিভাবে আমরা এখানে আসলাম। 

ধারাবাহিকের শুরুর কথা বলতে গিয়ে অমি বলেন,  ছোট্ট করে যদি বলি আমি, আমি যখন ব্যাচেলুর পয়েন্ট শুরু করলাম, তখন জানতাম না যে ব্যাচেলর পয়েন্টের ভবিষ্যত কী! আমি সিরিয়ালটা শুরু করেছিলাম কেবারে সততার সাথে, আমার যতটা বাজেট ছিল আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে কাজটা করার। আমার তখন সুযোগ ছিল, বাজেটের কথা চিন্তা করে অনেক কম্প্রোমাইজ করতে পারতাম।

কিন্তু আমার যখন যেটা মনে হয়েছে করেছি, তখন ভেবেছি আমরা বাজেটের কথা চিন্তা না করি দেখি কী হয়। করতে করতে আমরা আজ ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ পর্যন্ত চলে আসলাম। ৭ টা বছর পাড়ি দিলাম। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। 

প্রতিকূল সেই অবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অমি।এসময় তিনি বলেন, ব্যাচেলর পয়েন্ট ইটস লাইক মাই বেবি। ব্যাচেলর পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে পড়েছি। সবসময় মনে হয়েছে যে, আমি অনেস্টি দিয়ে কাজ করলে ফিডব্যাক অডিয়েন্স দিবে। আমি নিরাশ হইনি। আমার আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলেছ, অনেক অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে, ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিতে হবে। সেই রাইট আপ যার কাছে গিয়েছে। তিনি আমাকে ফোন করে বললেন। অমি, আমি তো আসলে ব্যাচেলর পয়েন্টের ফ্যান। আমার একতা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেইখো ওকে। । আমি বললাম ঠিক আছে ভাই আমি দেখবো।

কাজল আরেফিন অমি বলেন, যেখানে আমার নামে অভিযোগ গেছে, সেখানেই আমার একজন হয়তো ভক্ত আছে। এভাবেই আমার পাশে দাঁড়িয়েছে সবাই। 

নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, লামিমা লামসহ অনেকে। পরিচালক অমিসহ ছিলেন মুশফিকুর রহমান (বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক) প্রমুখ। 

LEAVE A REPLY