গায়ক থেকে এবার পরিচালক, ইমন সাহার সিনেমায় নায়ক-নায়িকা কে?

সংগৃহীত ছবি

এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ইমন সাহা। গতকাল মঙ্গলবার পরিচালক সমিতিতে নতুন সিনেমার নাম নিবন্ধন করেছেন তিনি। নির্মাতা হিসেবে তার অভিষেক হচ্ছে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমার মাধ্যমে।

ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল চলচ্চিত্র পরিচালক হবেন।

অবশেষে স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। ইমন সাহা বলেন, সময়, সুযোগ, সাহস কোনটাই হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের।

তিনি আরো বলেন, প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক।

পরে ভাবলাম করবই যখন, পূর্ণদৈর্ঘ্যই কেন নয়! তারই সূত্র ধরে গতকাল উপস্থিত হই বাংলাদেশ পরিচালক সমিতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে। পরিচালক হিসেবে আমার নাম নিবন্ধন করতে।

জানা গেছে, ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’র মাধ্যমে ইমন সাহা তুলে ধরবেন একটি মিউজিক্যাল জার্নি। তবে এতে কারা অভিনয় করবেন বা কবে নাগাদ শুটিং শুরু করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য জানাতে চাইলেন না প্রখ্যাত এই সংগীত পরিচালক।

LEAVE A REPLY