কনসার চোটে ইংল্যান্ড দলে প্রথমবার পেলেন তরুণ ডিফেন্ডার

বাঁয়ে এজরি কনসা ডানে জেমস হিল। ছবি : সংগৃহীত

উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে বড় পরিবর্তন এসেছে। চোটের কারণে প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালের ইংলিশ তারকা এজরি কনসা দল থেকে ছিটকে গেছে।সেই সুযোগে প্রথমবারের মতো থ্রি লায়ন্স স্কোয়াডে ডাক পেয়েছেন বোর্নমাউথের তরুণ ডিফেন্ডার জেমস হিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের কোচ টমাস টুখেল রক্ষণভাগ শক্তিশালী করতে বোর্নমাউথের ২৪ বছর বয়সী ডিফেন্ডার জেমস হিলকে দলে অন্তর্ভুক্ত করেছেন।

আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং রবিবার স্পেনের বিপক্ষে লড়াইয়ে তিনি কোচের জন্য রক্ষণভাগে বিকল্প হিসেবে কাজ করবেন।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্সেনালের এজরি কনসা।তবে সপ্তাহের শেষের দিকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ম্যাচে কনসা সামান্য চোট পেয়েছিলেন। তবে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা এ নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি জানান, সতর্কতার অংশ হিসেবে গত বুধবার তাকে তুলে নেওয়া হলেও বর্তমানে বেশ ভালো বোধ করছেন।

বর্তমানে ইংল্যান্ড দলে বেন হোয়াইট, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি এবং ডেক্লান রাইসের মতো আর্সেনাল তারকারা রয়েছেন। 

ক্লাবের খেলোয়াড়দের এমন জাতীয় দলে প্রতিনিধিত্ব করা নিয়ে আর্তেতা গর্ব প্রকাশ করে বলেন, ‘ক্লাবে জাতীয় এত বড় একটি ইংলিশ ভিত্তি থাকাটা আমাদের জন্য গর্বের।’

বৃষ্টিতে নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে পন্ড

চোটের কারণে মার্ক গেহি দল থেকে বাদ পড়ায় ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্সে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এর আগে তার বদলি হিসেবে ড্যান বার্নকে দলে ডাকা হয়, যিনি জ্যারাড ব্র্যান্থওয়েট এবং জ্যারেল কোয়ানসাহদের সাথে যোগ দিয়েছিলেন।

এ ছাড়া লুইস হল, জেড স্পেন্সদের পাশাপাশি বেন হোয়াইটও ডিফেন্সে কোচের হাতে বিকল্প হিসেবে আছেন।

LEAVE A REPLY