ইমরান খানের ছেলেদের গ্রেফতারের হুমকি, যা বললেন সাবেক স্ত্রী

পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবে স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।  তার সন্তাদের ইমরান খানের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ায় তিনি এই সমালোচনা করেন। 

তার এই সমালোচনা পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মন্তব্যের পরে এলো, যেখানে কর্মকর্তারা বলেন, ‘ইমরান খানের  ছেলেরা পাকিস্তানে প্রবেশ করলে এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর বিক্ষোভে অংশগ্রহণ করলে তাদের গ্রেফতার করা হতে পারে। ’

এক এক্স পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, ‘আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি প্রায় ২ বছর ধরে কারাগারে নির্জন কারাগারে বন্দি। ’

তিনি আরও বলেন,  ‘পাকিস্তানের সরকার এখন বলেছে যে যদি তারা তাকে দেখতে সেখানে যায়, তাহলে তাদেরও গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না। এটি রাজনীতি নয়। এটি ব্যক্তিগত প্রতিহিংসা। ’

পৃথক এক পোস্টে ইমরান খানের ছেলে কাসিম খান লেখেন, ‘আমার বাবা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৭০০ দিনেরও বেশি কারাগারে কাটিয়েছেন – নির্জন কারাগারে বন্দি। ’

তিনি আরও লেখেন, ‘তাকে তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছেনা, পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গেও (তার সন্তানদের) যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এমনকি তার ব্যক্তিগত ডাক্তারকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ’

কাসিম লেখেন, ‘এটা ন্যায়বিচার নয়। এটি আইনের শাসন, গণতন্ত্র এবং পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে বিচ্ছিন্ন এবং ভেঙে ফেলার ইচ্ছাকৃত প্রচেষ্টা। ’

এর আগে পাকিস্তানি প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি ইমরান খানের ছেলেরা পাকিস্তানে এসে আন্দোলনে যোগ দেয়, তাহলে তাদের গ্রেফতার করা হবে। ’

বিষয়টি স্পষ্টীকরণের জন্য জিজ্ঞাসা করা হলে সানাউল্লাহ বলেন, কেন তাদের গ্রেফতার করা হবে না? যদি তারা এখানে সহিংস আন্দোলনের নেতৃত্ব দিতে আসে, তাহলে এর পরিণতি কী হবে?”

LEAVE A REPLY