জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কার সঙ্গে কাটাতে চান পলাশ?

জিয়াউল হক পলাশ

অভিনেতা জিয়াউল হক পলাশ এই মুহূর্তে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। কিছু দিন আগেই তিনি কানাডা যান। সেখানে তার সহশিল্পী পারসা ইভানার সঙ্গে একটি অনুষ্ঠানেও অংশ নেন। এরপর দেখা যায় মিশু সাব্বির ও  কেয়া পায়েলের সঙ্গে।

ইভানা, কেয়া পায়েল দুজনের সঙ্গে ছবি তুলেও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা। সে ছবি ঘিরে ছিল তুমুল আলোচনা।

আলোচনা সমালোচনাকে ফেলে রেখেই এরপরই কানাডা থেকে উড়াল দেন নিউইয়র্কে। এখন নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেতা।

সেখানে গিয়ে নতুন করে জীবন বোধ উপলব্ধি করছেন। তাঁর পোস্ট থেকেই এটা অনুমান করা যায়। পলাশ লিখেছেন, আমার আমাকে চেনার ইচ্ছেটা বেড়ে গিয়েছে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটাতে চাই একান্তই নিজের সঙ্গে।

ব্যাচেলর পয়েন্টখ্যাত নাটকের এই অভিনেতা আরেকটি পোস্টে লিখেছেন, অল্প কয়টা দিন আমরা বাঁচি… এর ভেতরে এত জটিল ম্যাকানিজমের কী দরকার?

অর্থাৎ, বেঁচে থাকার মানে নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেতা। তার কানাডা-যুক্তরাষ্ট্রের সফর থেকে অন্তত এটাই বোঝা যাচ্ছে। 

এদিকে ব্যাচেলর পয়েন্ট-সিজন ৫ প্রচার শুরু হয়েছে। সামাজিক মাধ্যমজুড়ে এখন কাবিলা, পাশা, শিমুলদের সংলাপ শোনা যাচ্ছে।  তবে এবারের সিজনে পারসা ইভানা অভিনয় করেননি।

কেননা বেশ কিছুদিন ধরেই যুরাষ্ট্রে অভিনয়ের ওপর একটি কোর্স করছেন পারসা ইভানা।

LEAVE A REPLY