দিল্লিতে দেয়াল ধসে নিহত ৮

ভারতের রাজধানী দিল্লির হরিনগরে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।  স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা ১৬ মিনিটে এই ঘটনার বিষয়ে একটি ফোন আসে। এরপর  সঙ্গে সঙ্গে তিনটি দমকলের গাড়ি ও পুলিশের দল ঘটনাস্থলে পাঠানো হয়।

নিহতদের মধ্যে নাম শনাক্ত করা হয়েছে। তারা হলেন- শাবিবুল (৩০), রাবিবুল (৩০), মুত্তু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬) এবং হাসিনা (৭)।আরও পড়ুন

তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারিত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সাফদারজং-এ ৭৮.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোডে ৮০ মিলিমিটার, পুসায় ৬৯ মিলিমিটার এবং পালামে ৩১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

কয়েক দিনের বিরতির পর আবারও দিল্লির বেশিরভাগ এলাকায় মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। ২ কোটি জনসংখ্যার এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক সড়ক ডুবে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

LEAVE A REPLY