মঈন আলি ও আদিলের চোখে নতুন প্রজন্মের ‘ফ্যাব ফোর’ কারা

ছবি : এএফপি

সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ও লেগ-স্পিনার আদিল রশিদ নতুন প্রজন্মের ব্যাটিং ‘ফ্যাব ফোর’ কে হতে পারে তা নিয়েই তাদের মত প্রকাশ করেছেন। তাদের নির্বাচনে জায়গা পেয়েছেন ভারতীয় ওপেনার শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল।

২০১৪ সালে প্রয়াত নিউজিল্যান্ড ব্যাটার মার্টিন ক্রো প্রথম ‘ফ্যাব ফোর’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি তখন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে আধুনিক যুগের ব্যাটিং মহারথী হিসেবে চিহ্নিত করেছিলেন।

দীর্ঘ প্রায় এক দশক ধরে এই চতুষ্টয় আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছে।

‘বিয়ার্ড বিফোর উইকেট’ শোতে কথা বলতে গিয়ে মঈন ও রশিদ বলেন, শুধু পারফরম্যান্স নয়, প্রতিভা, মানসিক দৃঢ়তা ও দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়েই তারা নতুন ফ্যাব ফোর বেছে নিয়েছেন। দুজনেই একমত হয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুককে বেছে নিয়েছেন ভারতের শুবমান গিল ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে।

মঈন আলি শুভমান গিলের প্রশংসা করে বলেন, ‘শুবমান গিল, যেভাবে সে ব্যাট করে, ব্যাটিংটাকে কত সহজ মনে হয়।

এই সিরিজে (ইংল্যান্ডে) তার টেকনিক আরো ভালো হয়েছে। ভদ্র ছেলে এবং দুর্দান্ত খেলোয়াড়, খুব সুন্দর, নান্দনিক ও স্টাইলিশ।’

তিনি আরো বলেন, ‘একজন ব্যাটারকে দেখার মতো কিছু বিষয় থাকে, কিছু শট থাকে যা আলাদা করে নজর কাড়ে। ওর মধ্যে সেটা আছে, যেটা খুব কম ব্যাটারের মধ্যে দেখা যায়।

ও যেভাবে ব্যাট করছে এখন, মনে হয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’

আদিল রশিদ আস্থা রেখেছেন ২১ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার জেকব বেথেলের ওপর। তিনি বলেন, ‘ব্রুক, গিল, জয়সওয়াল…আমি বেথেলকে যোগ করব তাদের সঙ্গে। আগামী পাঁচ-ছয় বছরে সে উঠে আসবে।’

চতুর্থ ব্যাটার হিসেবে মঈন আলির পছন্দ অবশ্য ভিন্ন।

এই জায়গায় তিনি রাখছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে। তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দারুণ খেলেছেন এবং ইতিমধ্যেই টেস্টে ১,২০০ রানের মাইলফলক পেরেছেন। মঈন বলেন, ‘রবীন্দ্রের টেকনিক ও ক্ষুধা আছে, যেটা দিয়ে যেকোনো কন্ডিশনে সফল হতে পারবে।’

এছাড়াও মঈন জেকব বেথেলের প্রতিভা নিয়েও উচ্চকিত হন। যদিও এখনো কোনো প্রফেশনাল শতক পাননি বেথেল, তবু তার প্রাকৃতিক প্রতিভা ও মারমুখী ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। মঈন বলেন, ‘অনেকেই জানে যে সে এখনো কোনো শতক করেনি প্রফেশনাল ক্রিকেটে, কিন্তু ও যেভাবে ব্যাট করে তা আলাদা। ওর সমস্যা হলো চোট—খুব বেশি চোট পায়। কিন্তু ও খুবই প্রাকৃতিকভাবে প্রতিভাবান, শক্তিশালী ও ভালো টেকনিক আছে। তাই ব্রুক, গিল ও জয়সওয়াল তো আছেই, আমি রবীন্দ্র আর বেথেলকে বেছে নিচ্ছি পাঁচজনের তালিকা পূর্ণ করতে।’

LEAVE A REPLY