ভারতীয় দলের ‘অদৃশ্য ট্রফি’ উদযাপনের নেপথ্য কাহিনী ফাঁস

ভারতীয় ক্রিকেটারদের মঞ্চে ‘অদৃশ্য ট্রফি’ উদযাপন।

দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজেয় থেকে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনাল জয়ের পরই ঘটে একটি চমকপ্রদ ঘটনা।

ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।

এতে তৎক্ষণাৎ ট্রফি না দিয়ে ফেরত যান নাকভি। এরপরই ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে ‘অদৃশ্য ট্রফি’ উদযাপন শুরু করে, যা ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ প্রসঙ্গে ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী মঙ্গলবার সিইএট অ্যাওয়ার্ডসে জানিয়েছেন, এই উদ্ভাবনী উদযাপনের ভাবনা মূলত আর্শদীপ সিংয়ের। চক্রবর্তী বলেন, ‘এটি আসলে আর্শদীপের আইডিয়া।

আমরা ট্রফির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেটা যেমন আমরা আশা করেছিলাম, তেমন হয়নি। আমি সেখানে দাঁড়িয়ে ট্রফি দেখার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমার পাশে একমাত্র কাপ ছিল কফির কাপ।’

উদযাপনের সময় উপস্থিত ছিলেন সঞ্জু স্যামসন। তিনি বলেন, ‘ট্রফি ছাড়া উদযাপনটা অদ্ভুত ছিল।

তবে আমাদের ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ আছে। কিছুই না থাকলেও আমরা উদযাপন করি যেন সবই আছে। ঠিক তাই আমরা করেছি।’

LEAVE A REPLY