আবার দেশে বিদেশে মঞ্চ কাঁপাবে আজম খানের ‘উচ্চারণ’

চুক্তি অনুষ্ঠানে

আবার মঞ্চ কাঁপাবে আজম খানের হাতে গড়া ‘উচ্চারণ।’ সম্প্রতি এ নিয়ে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়েছে। সংস্থাটি সমস্ত প্রচার, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্ট এবং বাণিজ্যিক কার্যক্রম।

এছাড়াও, চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তাঁর নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; উচ্চারণ ব্যান্ড তাঁর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে

ধানমণ্ডিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষরের এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ও ম্যানেজার এজাজ রহমান।

চুক্তি স্বাক্ষরের সময় উচ্চারণ ব্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যান্ডলিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষ থেকে তাঁর কন্যা অরনি খান, এবং এজেন্সির সিইও এরশাদুল হক টিনকু।

ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে চাই।”

বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), সেকান্দার আহমেদ খোকা (বেস গিটার), পেয়ারু খান/ বাপ্পী (ড্রামস) পার্থ মজুমদার (লিড গিটার) এবং প্রেম (কিবোর্ড) ।

আগামী বছর উচ্চারণ দেশে ও দেশের বাইরে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স–ও প্রচারিত হবে বলে জানা গেছে।
 

LEAVE A REPLY