টানা তিন ওভারে তিন ক্যাচ ছাড়ল বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিন সকালেই ফিল্ডিংয়ে একের পর এক ভুলে ভুগছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে টানা তিন ওভারে তিনটি ক্যাচ মিস করেছে স্বাগতিকরা।

নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ হাতছাড়া করেন সাদমান ইসলাম। ডাইভ দিয়েও ক্যাচটি ধরতে পারেননি তিনি।

পরের ওভারেই (পঞ্চম) হাসান মাহমুদের বলে পুল শট খেলেন অভিষিক্ত কেড কারমাইকেল, স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম সেই ক্যাচটি মিস করেন।

ষষ্ঠ ওভারে আবারও হতাশা—নাহিদ রানার করা ওভারের দ্বিতীয় বলে গালিতে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে। আগের ওভারে ক্যাচ মিস করা তাইজুলও মাঠের বাইরে চলে গেছেন।বদলি ফিল্ডার নামে মাঠে।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। প্রথম ওভারেই আইরিশদের ওপর আঘাত হানে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের ফুল লেংথ বলে এলবিডব্লু হয়ে ফেরেন বলবার্নি (০)।রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪৪ রান, হাতে আছে ৯ উইকেট। উইকেটে আছেন পল স্টার্লিং (২১*) ও কেড কারমাইকেল (১৭*)। 

LEAVE A REPLY