পিসিবির নির্বাচক পদ থেকে পদত্যাগ করলেন আজহার আলী

আজহার আলী

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আজহার আলী জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যুব উন্নয়ন বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।

আজহারের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, পাকিস্তান শাহীন্স ও অনূর্ধ্ব-১৯ দলের সম্পূর্ণ দায়িত্ব আরেক সাবেক টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদের হাতে তুলে দেওয়ার পর আজহার তার পদত্যাগপত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পাঠান।

সূত্রটি জানিয়েছে, ‘আজহার এই সপ্তাহের শুরুর দিকে বোর্ডে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং বোর্ড তা গ্রহণও করেছে।’

৯৭ টেস্ট খেলা আজহার আলি গত বছর নির্বাচক ও যুব উন্নয়ন প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন।

বোর্ডের কাজকর্মের ধরন তাকে ক্রমশ বিরক্ত করছিল বলে জানায় তার ঘনিষ্ঠ সূত্রগুলো। 

LEAVE A REPLY