সংগৃহীত ছবি
বলিউডের প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় গিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর। বলিউডের সব নামিদামি তারকাদের সঙ্গে বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানাতে স্মরণসভায় হাজির হয়েছিলেন করণ। সেখানে গিয়েই বিতর্কে জড়ালেন পরিচালক। তাকে ঘিরে হচ্ছে তুমুল কটাক্ষ।
বর্ষীয়ান অভিনেতার স্মরণসভায় যখন গাড়িতে চড়ে আসছিলেন, তখন হাসতে দেখা গেছে করণ জোহরকে। মোবাইলে কথা বলছিলেন আর হাসছিলেন। যা দেখে নেটিজেনরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই শোরগোল।
এমনকি ক্ষুব্ধ প্রত্রিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।
মন্তব্যে কেউ লিখেছেন, বিন্দুমাত্র তো দুঃখ নেই। তাকে ‘জোকার’ও বলছেন কেউ কেউ। নেটিজেনরা বলছেন, শোকসভায় নয়, যেন কোনো ককটেল পার্টিতে যাচ্ছেন করণ।
বিচারবুদ্ধিহীন, কোন অনুষ্ঠানে কেমন আচরণ করা উচিত, তিনি জানেন না। আবার কেউ লিখেছেন, একেবারে নির্লজ্জ লোক একটা।
যদিও এসব কথার কোনো প্রতিক্রিয়া জানাননি পরিচালক। যদিও বলিউড থেকে নেটপাড়া—তাকে ঘিরে সব রকমের চর্চার খোঁজ রাখেন এই প্রযোজক। কখনো কখনো ট্রলের উত্তরও দেন করণ।
২৪ নভেম্বর মারা যান ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে স্মরণসভার আয়োজন করেন সানি দেওল ও ববি দেওল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা।










































