সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘আইএফবিবি প্রো কোয়ালিফায়ার শো ২০২৫’-এ তিনটি ক্যাটাগরিতে স্বর্ণ ও একটিতে রৌপ্য পদক জিতেছেন গোল্ডস জিম বসুন্ধরা শাখার হেড ট্রেইনার নাজিম শেখ। আন্তর্জাতিক পর্যায়ে বডিবিল্ডিং-এ তার অনন্য এই সাফল্য উদযাপন করল গোল্ডস জিম বাংলাদেশ।
গতকাল বুধবার গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে নাজিম শেখের অসাধারণ আন্তর্জাতিক সাফল্য উদযাপন করা হয়। এ সময় নিজের বিজয়, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে গোল্ডস জিমের পক্ষ থেকে জানানো হয়েছে, থাইল্যান্ডে অনুষ্ঠিত আইএফবিবি প্রো কোয়ালিফায়ার শো-তে বাংলাদেশের হয়ে অংশ নেন নাজিম শেখ। প্রতিযোগিতায় নোভিস মিডলওয়েট, ওপেন মিডলওয়েট, প্রো কোয়ালিফায়ার নাভিস মিডলওয়েট ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন তিনি। এছাড়া প্রো কোয়ালিফায়ার ওপেন মিডলওয়েট ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোল্ডস জিম বাংলাদেশ নাজিম শেখের এই সাফল্যে গর্বিত এবং স্থানীয় প্রতিভা বিকাশ, ফিটনেস উৎকর্ষ প্রচার এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে অঙ্গীকারবদ্ধ।











































