শুরু হচ্ছে ব্যাংকার্স টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

ছবি : সৌজন্য

পঞ্চমবারের মতো মাঠে গড়াচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘আমেরিকান এক্সপ্রেস টি-টেন ব্যাংকার্স ক্রিকেট কাপ’। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি ব্যাংক। কক্সবাজারে তিন দিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। ফাইনাল হবে ২০ ডিসেম্বর।

অংশ নেওয়া ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। গতকাল (শুক্রবার) রাজধানীর উত্তরা ক্লাবে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত দলের অধিনায়ক ও অন্যান্য খেলোয়াড়রা। এদিন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

সাত দলকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের আয়োজক সাবেক ক্রিকেটার হালিম শাহ বলেন, ‘গত চারবারের মতো এবারও আমরা আয়োজন করছি। ব্যাংকারদের মধ্যেও অনেকেই ভালো খেলে থাকেন। তাই বিগত দিনের মতো মাঠে বেশ লড়াই হবে বলে মনে করি।

এই টুর্নামেন্ট আয়োজনে যেসব স্পন্সর পাশে দাঁড়িয়েছে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্রকে আজীবন সম্মাননা জানানো হয়। তারা হলেন প্র‍য়াত সাবেক তারকা ফুটবলার মোনেম মুন্না এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ। মোনেম মুন্নার সম্মাননা নিতে উপস্থিত ছিলে তার স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভি।

LEAVE A REPLY