মেয়ের আকিকা সম্পন্ন, দোয়া চাইলেন ইমরান

সংগৃহীত ছবি

বাবা হওয়ার সুখবর দিয়ে কিছুদিন আগে ভক্ত-অনুরাগীদের আনন্দে ভাসিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক পোস্টে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়ক।

পোস্টে ইমরান লেখেন, ‘গতকাল আমাদের জীবনের এক সুন্দর অধ্যায় পূর্ণ হলো। আমার মেয়ের আকিকা সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।

May be an image of baby

সেই সঙ্গে নিজের কন্যাকে পরিচয় করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যা মাহনূর মাহমুদুল ইনায়ার সঙ্গে। দোয়া রাখবেন সবাই।’

ইমরানের এই পোস্টের পর কমেন্ট বক্স ভরে ওঠে শুভ কামনা আর দোয়ায়। একজন লিখেছেন, ‘দোয়া ও শুভ কামনা সব সময়ের জন্য।

’ আরেকজন লিখেছেন, ‘অনেক অনেক দোয়া রইল মা-মণিটার জন্য। দোয়া করি, আপনার মতোই একটা উজ্জ্বল নক্ষত্র হোক সোনামণিটা।’

LEAVE A REPLY