সংগৃহীত ছবি
সম্প্রতি নানা বিতর্কের মধ্যেও র্যাংকিংয়ে সুখবর পেলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। বল হাতে গেল বছর দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন তিনি।
আগেই সেরা দশে থাকা মুস্তাফিজ এবার একধাপ এগিয়ে এসেছেন সপ্তম স্থানে।
বাংলাদেশি এই পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।
এদিকে পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে এসেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ ৬৯১ পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে।
তবে অপরিবর্তিত আছে র্যাংকিংয়ের সেরা চার দলের অবস্থান।
৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বরুণ চক্রবর্তী। ৭৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন রশিদ খান। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনে ও কিউই পেসার জ্যাকব ডাফি আছেন চতুর্থ স্থানে।











































