সারা দেশে রাত-দিনের তাপমাত্রা বাড়বে

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY