পিএসএলে দল পেলেন না মিরাজ

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের নিলামের প্রথম পর্বে দল পাননি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। 

আজ বুধবার দুপুরের প্রথম পর্বের নিলামের শুরুর দিকেই ডাক পড়ে মিরাজের। তবে এই ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।

তার মতো অবিক্রিত আছেন পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম, আসিফ আফ্রিদিদের মতো খেলোয়াড়রাও। 

এবারের পিএসএল নিলামে বাংলাদেশ থেকে ৫০ জন ক্রিকেটারের নাম আছে। সর্বোচ্চ ২কোটি ২লাখ টাকা ভিত্তিমুল্যে নিলামে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 

১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।

৬০ লাখ রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব। 
 

LEAVE A REPLY