সংগৃহীত ছবি
ইরানের রাজধানী তেহরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে হামলা চলাকালীন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এরপরই, ইরানে ‘পূর্বনির্ধারিত’ হামলা শুরু করার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। এরপর স্থানীয় সময় শনিবার সকালে ইরানের হামলার শঙ্কায় ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ নিতে পারে বলে আশঙ্কা করে ইসরায়েলি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে।
ইসরায়েলি এক সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত ছিল।








































