যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলা ইসরায়েলের

ইসরায়েলি হামলার পর আতঙ্কে ছুটছে ইরানের মানুষ। ছবি : রয়টার্স

ইরানের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে সমন্বিতভাবে আমেরিকা কাজ করেছিল বলে ইসরায়েল এবং মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের আক্রমণটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে করা হয়েছিল এবং ইসরায়েলের ওয়াইনেট নিউজও একই প্রতিবেদন করেছে।

এদিকে ইরানে আজ শনিবার সকালে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল এই হামলাকে ‘পূর্বনির্ধারিত আক্রমণ’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। তিনি দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

ইরানি সাংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তারা খবর পেয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত আমাদের সংবাদদাতা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিক ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে ইরানও পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

দেশটির সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।

সূত্র : বিবিসি, আলজাজিরা

LEAVE A REPLY