নির্বাচনে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি দল সারা দেশে মিলে এক হাজারেরও কম ভোট পেয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

দলগুলো হচ্ছে- বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা বিএনপি তিন কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়েছে।

জামায়াত দুই কোটি ৩৮ লাখ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  ২২ লাখের বেশি ভোট ভোট পেয়েছে।

LEAVE A REPLY