অপরাধের আড়ালে ইসরায়েলের নির্বাচন, অ্যামনেস্টির সতর্কতা

রয়টার্স ছবি

ইসরায়েলের চলমান এই নির্বাচন থেকে মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন পাওয়ার আশা ফিলিস্তিনিদের খুবই কম—এমটা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, নির্বাচনী প্রচারে ফিলিস্তিনবিরোধী মনোভাবকে কাজে লাগাচ্ছেন প্রার্থীরা।

অ্যামনেস্টির কর্মকর্তা এরিকা গুয়েভারা রোসাস বলেন, সাম্প্রতিক মাসগুলোতে নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে প্রার্থীরা নির্লজ্জভাবে ফিলিস্তিনবিরোধী মনোভাব উসকে দিয়েছেন। কেউ কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি ঘটানোর হুমকিও দিয়েছেন।

রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন অবস্থান থেকে প্রার্থীরা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক এবং বামপন্থী দল বালাদের প্রধান সামি আবু শাহাদেহকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছেন।

ইসরায়েলের ওপর প্রভাব রয়েছে—এমন দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে গুয়েভারা রোসাস বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের ওপর চাপ প্রয়োগ করতে হবে।একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতেরও আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY