পেঁয়াজ কাটলে কেন চোখ জ্বলে? জেনে নিন সমাধানের উপায়

সংগৃহীত ছবি

পেঁয়াজ ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ। সাধারণ তরকারি থেকে শুরু করে কশা মাংস—প্রায় সব খাবারেই পেঁয়াজ লাগে। কিন্তু পেঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখে পানি চলে আসে, সঙ্গে চোখ জ্বালাও করে। বিশেষ করে বেশি পেঁয়াজ কাটতে হলে সমস্যাটা আরো বেশি হয়।

পেঁয়াজে সালফেনিক এসিড নামে একটি উপাদান থাকে। পেঁয়াজ কাটার সময় এটি বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে সালফার গ্যাস তৈরি করে। সেই গ্যাস চোখে লাগলেই জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তবে কিছু সহজ উপায় মেনে চললে পেঁয়াজ কাটার সময় এই সমস্যাটা অনেকটাই কমানো যায়।

চলুন, জেনে নিই।

চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন
পেঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে পেঁয়াজ থেকে বের হওয়া গ্যাস বাতাসে উড়ে যায় এবং চোখে কম লাগে। এ ছাড়া পেঁয়াজ কাটার সময় হাতে চোখ বা মুখ স্পর্শ না করাই ভালো।

ধারালো ছুরি ব্যবহার করুন
ধারালো ছুরি দিয়ে পেঁয়াজ দ্রুত কাটা যায়। এতে পেঁয়াজ কম চেপে কাটা হয় এবং গ্যাসও কম বের হয়। ফলে চোখে জ্বালা হওয়ার সম্ভাবনা কম থাকে।

পেঁয়াজের গোড়া কেটে ফেলুন
পেঁয়াজের গোড়ার অংশে সালফারের পরিমাণ বেশি থাকে। তাই খোসা ছাড়ানোর আগে পেঁয়াজের ওই অংশটা কেটে ফেললে সমস্যা কিছুটা কম হয়।

চাইলে খোসাসহ পেঁয়াজ কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারেন। তবে কাটার পর পানিতে ভেজালে স্বাদ নষ্ট হতে পারে।

ফ্রিজে রেখে কাটুন
পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইম কম সক্রিয় থাকে। তাই ঠাণ্ডা পেঁয়াজ কাটলে চোখে জ্বালা ও পানি পড়ার সমস্যা তুলনামূলক কম হয়।

সূত্র : এই সময় 

LEAVE A REPLY