লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

ছবি : রয়টার্স

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় সেনা সদস্যসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি চিত শহরের এই হামলায় আরো ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত তিনজন লেবাননের সেনা সদস্য ও একজন জেনারেল সিকিউরিটি অধিদপ্তরের সদস্য রয়েছেন।

এর আগে গত সপ্তাহের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং স্থলসেনা পাঠিয়েছে।

LEAVE A REPLY