কঙ্গনার সঙ্গে পরকীয়ার গুঞ্জনে অজয়কে যে শর্ত দেন কাজল

বলিউডে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে নানা সময়েই গুঞ্জন শোনা যায়।তেমনই এক সময় অভিনেতা অজয় দেবগণকে ঘিরে ছড়িয়ে পড়ে এক আলোচিত পরকীয়ার খবর, যা নিয়ে দীর্ঘদিন চর্চা হয় ভক্তদের মধ্যেও।

গুঞ্জন অনুযায়ী, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ সিনেমার সময় অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে অজয়ের ঘনিষ্ঠতা তৈরি হয়। বয়সে প্রায় ১৭ বছরের ছোট কঙ্গনার সঙ্গে এই সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

বলিউড পাড়ায় চর্চা হয়, শুটিংয়ের বাইরে দু’জনের মধ্যে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। তবে অজয় নাকি এই সম্পর্ককে সীমার মধ্যে রাখতে চেয়েছিলেন। অন্যদিকে কঙ্গনার কিছু প্রত্যাশা পূরণ না হওয়ায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং একসময় যোগাযোগও বন্ধ হয়ে যায়।

এদিকে, স্বামীর সঙ্গে সহ-অভিনেত্রীর ঘনিষ্ঠতার খবর পৌঁছে যায় কাজলের কানে। শুরুতে বিষয়টি বিশ্বাস করতে না পারলেও পরে তিনি এতে ক্ষুব্ধ হন। গুঞ্জন রয়েছে, কাজল অজয়কে সরাসরি এ বিষয়ে সতর্ক করেন এবং কঙ্গনার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করার শর্ত দেন।

তবে এসব বিষয় নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তাই ঘটনাগুলোকে অনেকেই বলিউডের গুঞ্জন হিসেবেই দেখছেন।

LEAVE A REPLY