১২০ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট হারিয়েও ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১২০ রান।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লাঞ্চ পর্যন্ত করেছে ২ উইকেটে ৯৩ রান। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে আছে টাইগাররা।

দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ২৩ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। মাহমুদুল ৫ রান করে মোহাম্মদ আব্বাসর বলে এলবিডব্লিউ হন, আর সাদমান ১০ রান করে হাসান আলীর বলে ক্যাচ দেন সৌদ শাকিলকে।

তবে এরপরই হাল ধরেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসে ১৭০ রানের জুটি গড়া এই দুই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও গড়েছেন অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি।

লাঞ্চ পর্যন্ত মুমিনুল ৮২ বলে ৩৭ ও নাজমুল ৫৭ বলে ৩৪ রানে অপরাজিত আছেন। এখন বড় লক্ষ্য দাঁড় করাতে এই জুটির দিকেই তাকিয়ে বাংলাদেশ।

মিরপুরের পরিসংখ্যানও আশা জাগাচ্ছে স্বাগতিকদের।এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ২০৯। তাই লিড যত বাড়বে, ম্যাচে বাংলাদেশের অবস্থানও তত শক্ত হবে।

LEAVE A REPLY