২০২৭ সালে হলিউড থেকে বিরতি নিতে চান জেন্ডায়া-টম

ব্যস্ত সময় পার করছেন হলিউডের জনপ্রিয় তারকা জেন্ডায়া ও টম হল্যান্ড। একের পর এক সিনেমার কাজ, প্রচার আর নানা ব্যস্ততায় কাটছে তাদের সময়।তবে কাজের এই চাপ থেকে কিছুটা বিরতি নিতে চান দুজনই। ২০২৭ সালে অভিনয়জগৎ থেকে সাময়িক দূরে থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।

২০২৬ সাল জেন্ডায়ার জন্য বেশ ব্যস্ত একটি বছর। এ বছর ‘দ্য ড্রামা’, ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুম, ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য ওডিসি’র মতো বড় প্রকল্পে যুক্ত ছিলেন তিনি।পাশাপাশি রয়েছে ‘ডিউন : পার্ট থ্রি’।

ফ্যান্ডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া বলেন, এ বছর দর্শকরা তাকে অনেকবার পর্দায় দেখতে পাবেন। তবে এরপর কিছুদিনের জন্য আড়ালে থাকতে চান তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘এরপর কিছুদিনের জন্য উধাও হয়ে যাব।কিছুটা সময় আড়ালে থাকতে হবে আমাকে।’

জেন্ডায়ার মতো টম হল্যান্ডও ২০২৭ সালে কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কাজের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা এবং অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলা জরুরি। ২০২৭ সালে আরো কিছুটা সময় বিরতি নেওয়ার কথা ভাবছেন তিনি।

অভিনয়ের ব্যস্ততা কমিয়ে নিজেদের জন্য সময় বের করে নেওয়ার পরিকল্পনা করছেন এই দুই তারকা।তবে কেউই অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেননি; বরং সাময়িক বিরতির ইঙ্গিত দিয়েছেন।

LEAVE A REPLY