ক্যারিয়ারের ইতি টানলেন আইরিশ তারকা

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষে এভারটন ক্যারিয়ারের ইতি টানছেন আইরিশ তারকা শেমাস কোলম্যান। ২০০৯ সালে স্লিগো রোভার্স থেকে এভারটনে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৪৩৩টি ম্যাচ খেলেছেন তিনি।শুক্রবার (১৫ মে) ক্লাবটির ইউটিউব চ্যানেলে এই ঘোষণাটি দেন।

এভারটনের হয়ে ১৪০ ম্যাচ প্রতিনিধিত্ব করেছেন এই আইরিশ তারকা। আগামী রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ হোম ম্যাচ খেলবেন। এরই মাধ্যমে তিনি ক্লাবের সর্বোচ্চ ম্যাচ খেলোয়াড়ের তালিকায় ডিক্সি ডিনকে ছাড়িয়ে ১০ম স্থানে উঠে আসবেন।

ক্লাবটির ইউটিউব চ্যানেলের বার্তায় কোলম্যান বলেছেন, হ্যালো এভারটনিয়ানস, শুধু এইটুকু জানাতে চাই, এই অসাধারণ ফুটবল ক্লাবে ১৭ বছরেরও বেশি সময় কাটানোর পর এই বছরই খেলোয়াড় হিসেবে আমার শেষ বছর হবে।

ক্লাবের হয়ে খেলা শেষ করলেও শীস্মে আয়ারল্যান্ডে হয়ে প্রীতি ম্যাচগুলো খেলবেন বলে জানান তিনি।

এদিকে ক্লাবটি কোলম্যানকে অবসরের পর কোচিং স্টাফ হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

ইতিমধ্যে কোচের ভূমিকাকে দায়িত্ব পালন করেছেন কোলম্যান।২০২৫ সালের জানুয়ারিতে এবারটনের কোচ শন ডাইচকে বরখাস্ত করলে অন্তর্বর্তীকালীন খেলোয়াড়-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে এফএ কাপে পিটারবোরো ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করে এভারটন।

LEAVE A REPLY