ইরানের নতুন প্রস্তাবে হিজবুল্লাহ থাকবে?

রয়টার্স ছবি

ইরান যুদ্ধবিরতি আলোচনা চললেও হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। একই সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা আলজাজিরা বলছে জানায়, সংগঠনটির প্রধান নাঈম কাসেম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। যেখানে তেহরানের অবস্থান তুলে ধরা হয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, ‘ন্যায়বিচার ও স্বাধীনতার দাবিতে আন্দোলনকারী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন থেকে ইরান সরে আসবে না, আর তাদের মধ্যে হিজবুল্লাহ অগ্রগণ্য।’

হিজবুল্লাহ আরো জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ইরানের সর্বশেষ প্রস্তাবে ‘যুদ্ধের স্থায়ী ও স্থিতিশীল অবসান’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া প্রস্তাবে যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

এদিকে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি বলছে, চলমান পরিস্থিতিতে লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি যেকোনো আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

LEAVE A REPLY