ছবি : রয়টার্স
ইতিহাসের বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই শেষ হয়েছে সমতায়।আটটি দল মাঠে নামলেও কেউই জয় না পাওয়ায় ৬৮ বছর পর এমন দৃশ্য আবার দেখা গেল ফিফা বিশ্বকাপে।
দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্রয়ে শেষ করে। এরপর বেলজিয়াম ও মিসর ১–১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। একই ব্যবধানে ১–১ ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে।দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের লড়াইয়ে ২–২ গোলের রোমাঞ্চকর সমতা দেখা যায়।
এক দিনে চারটি ম্যাচের সবকটি ড্র হওয়া সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে।
সেই আসরে সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) এবং নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২) ম্যাচগুলোও শেষ হয়েছিল ড্রয়ে।











































