আবারও বল পায়ে জাদু দেখিয়েছেন মেসি। ছবি : রয়টার্স
নিউ ইংল্যান্ড রেভল্যুশন ১-২ ইন্টার মায়ামি
একবার গোলের সুযোগ তৈরি করলেন মাথার পেছনের অংশ দিয়ে বল বাড়িয়ে, আরেকবার তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিজেই বল জালে পাঠালেন।
লিওনেল মেসির এমন দুর্দান্ত নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।
ফক্সব্রোর জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড।আরো পড়ুন

৫ হলুদ কার্ড দেখার পরেও কেন নিষিদ্ধ নন মেসি
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মায়ামি।৬৯ মিনিটে সমতাসূচক গোলটি আসে মেসির বুদ্ধিদীপ্ত সহায়তায়। তেলাসকো সেগোভিয়ার উঁচু করে বাড়ানো বল মাথার পেছনের অংশ দিয়ে জার্মান বেরতেরামের জন্য নামিয়ে দেন মেসি। এরপর দুর্দান্ত হেডে বল জালে পাঠান এই মেক্সিকান ফরোয়ার্ড।
ম্যাচের ৮৩ মিনিটে মেসির পা থেকেই আসে জয়সূচক গোল।বক্সের বাইরে বল পেয়ে নিউ ইংল্যান্ডের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা। চলতি লিগে এটি তার ২৬তম গোল।
এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে নিউ ইংল্যান্ড নেমে গেছে তৃতীয় স্থানে।









































