সাইবার হামলা নয়, বোয়িংয়ের কম্পিউটার সিস্টেম অচল প্রযুক্তিগত কারণে

ছবি : রয়টার্স

বিশ্বখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আইটি (তথ্যপ্রযুক্তি) বিভ্রাটের মুখে পড়েছে। এর ফলে কম্পানিটির বেশ কিছু কম্পিউটার সিস্টেম ও অ্যাপ্লিকেশন অচল হয়ে পড়েছে বলে মঙ্গলবার (৩০ জুন) বোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এভিয়েশন বিষয়ক সংবাদমাধ্যম ‘এয়ার কারেন্ট’ জানায়, এই কারিগরি ত্রুটির কারণে বোয়িংয়ের বাণিজ্যিক ও সামরিক বিমান উৎপাদন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে। আইটি সিস্টেম ডাউন হওয়ার এই ঘটনায় কোনো সাইবার হামলা বা হ্যাকিংয়ের সম্পর্ক নেই বলে দাবি করেছে বোয়িং কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, বিভ্রাটের আসল কারণটি চিহ্নিত করা গেছে। এটি কোনো সাইবার আক্রমণের কারণে ঘটেছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ আমাদের কাছে নেই।

বর্তমানে তাদের আইটি টিম সমস্ত সিস্টেম দ্রুত সচল করতে কাজ করে যাচ্ছে। এয়ার কারেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, কারিগরি ত্রুটির দিনে কম্পানিটি কিছু বিমানের সরবরাহ সম্পন্ন করতে পারলেও, বড় ধরনের ব্যাঘাত ঘটেছে পরবর্তী ধাপে। বাণিজ্যিক জেটগুলোর চূড়ান্ত পরিদর্শন (ফাইনাল ইন্সপেকশন) এবং এর সাথে জড়িত প্রাতিষ্ঠানিক কাগজপত্রের কাজ মূলত পুরোপুরি থমকে গিয়েছিল। বিমানগুলোর উৎপাদন প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY