মুম্বাইয়ে ভবনে আগুন, যমজ সন্তান নিয়ে রক্ষা পেলেন দিব্যাঙ্কা-বিবেক

ছবি : ইনস্টাগ্রাম

ভারতের মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি ও তার স্বামী বিবেক দাহিয়া। তাদের পাঁচ মাস বয়সী যমজ সন্তান, পরিবারের অন্য সদস্য ও গৃহকর্মীরাও নিরাপদে ভবন থেকে বের হতে পেরেছেন।তবে এ ঘটনায় ভবনের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

গত ৭ নভেম্বর দীপাবলির আগের রাতে তাদের আবাসিক ভবনে আগুন লাগে। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘটনার কথা জানিয়ে একটি ভিডিও ও আবেগঘন বার্তা প্রকাশ করেন দিব্যাঙ্কা।তিনি জানান, ওই দিনটি ছিল তার স্বামী বিবেকের জন্মদিনও।

ইনস্টাগ্রাম পোস্টে দিব্যাঙ্কা লেখেন, সেদিন সন্ধ্যায় তাদের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে বের হতে দেরি হচ্ছিল। শেষ পর্যন্ত তারা বাসাতেই ছিলেন।ফলে ভবনে আগুন লাগার পর দ্রুত পরিস্থিতি বুঝতে পারেন এবং যমজ সন্তান, পরিবারের সদস্য ও গৃহকর্মীদের নিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

দিব্যাঙ্কা জানান, প্রথমে তারা ভেবেছিলেন, ভয়াবহ ওই ঘটনার পর শুধু একটি আতঙ্কের স্মৃতি ও কিছু সম্পদের ক্ষতি নিয়েই তাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু পরে বন্ধুর বাসায় আশ্রয় নেওয়ার সময় জানতে পারেন, তাদের ভবনের নিরাপত্তাকর্মী ধনপত আঙ্কেল আগুনে মারা গেছেন।

এই খবর মেনে নেওয়া তাদের জন্য কঠিন ছিল বলে জানান অভিনেত্রী। তিনি লেখেন, বন্ধুর বাসায় আশ্রয় নেওয়ার পরও তারা বারবার আশা করছিলেন, খবরটি যেন সত্যি না হয়।আ

সন্তানদের আশীর্বাদ করেছিলেন ধনপত

ধনপতের সঙ্গে দিব্যাঙ্কা ও বিবেকের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিনেত্রী জানান, তাদের যমজ সন্তানদের বাড়িতে আনার পর প্রথম যারা শিশু দুটিকে আশীর্বাদ করেছিলেন, ধনপত ছিলেন তাদের একজন। পরিবারের কাছে তিনি কেবল ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন না, বরং প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠেছিলেন।

ইনস্টাগ্রামে ধনপতের যমজ সন্তানদের আশীর্বাদ করার একটি ভিডিও শেয়ার করেন দিব্যাঙ্কা। সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘ধনপত আঙ্কেল, আপনি কখনোই শুধু আমাদের ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন না। আপনি আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিলেন। আমরা আপনাকে বিশ্বাস করতাম। আমাদের সন্তানদের ভবিষ্যতের অংশ হিসেবেও আপনাকে কল্পনা করেছিলাম।’

d

অভিনেত্রী আরো জানান, তার কল্পনায় ছিল, ছেলেরা বড় হওয়ার পর ধনপত আঙ্কেলের সঙ্গে খেলবে এবং তার স্নেহ পাবে। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। সন্তানরা বড় হলে তাদের ধনপতের কথা জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

দিব্যাঙ্কা লেখেন, ‘আমাদের ছেলেরা যখন যথেষ্ট বড় হবে, তখন তাদের সেই ভালো মানুষটির কথা বলব, যিনি তাদের বাড়িতে স্বাগত জানিয়েছিলেন।’

স্বাভাবিক হচ্ছে ভবনের পরিষেবা

আগুন লাগার ঘটনায় ভবনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীপাবলির দিন বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হয়। পরদিন নিরাপত্তা পরীক্ষা শেষে গ্যাস সরবরাহ ও লিফটের কার্যক্রমও স্বাভাবিক হয়। তবে নিরাপত্তাকর্মী ধনপতের মৃত্যুতে তাদের পরিবারের মনে গভীর শূন্যতা তৈরি হয়েছে বলে জানান দিব্যাঙ্কা।

দিব্যাঙ্কা-ভিবেকের সংসার

দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়ার পরিচয় হয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র সেটে। পরে ২০১৬ সালের ৮ জুলাই ভারতের ভোপালে বিয়ে করেন তারা। চলতি বছরের জুনে তাদের ঘরে আসে যমজ সন্তান। সম্প্রতি ‘পতি, পত্নী অউর পাঙ্গা ২’ অনুষ্ঠানে দুই ছেলের নাম প্রকাশ করেন এই দম্পতি। তাদের ছেলেদের নাম দৈবিক ও বৈদিক।

LEAVE A REPLY