এসে গেছেন হামজা, দোহায় আটকা ফারহান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজা চৌধুরী। ছবি : ভিডিও থেকে নেওয়া

সাফ চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে সুখবর পেল বাংলাদেশ। আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী।

একই সময়ে দেশে ফেরার কথা ছিল ফারহান আলীর ওয়াহিদেরও। কিন্তু ফ্লাইট বিলম্বে কাতারের রাজধানী দোহায় আটকে গেছেন তিনি। আর কোনো জটিলতায় না পড়লে সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা তার।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা।শেফিল্ডের খেলা থাকায় বাংলাদেশের হয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে ভুটান ম্যাচে ছিলেন না ফুলহাম থেকে ধারে বোরহ্যাম উডে খেলা ফারহানও।

আজ থেকে শুরু হয়েছে নভেম্বরের আন্তর্জাতিক বিরতি। এই সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো।

বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে থাকার কথা ছিল হামজা ও ফারহান দুজনেরই। তবে ফারহান দেরিতে পৌঁছাবেন বলে আজকের অনুশীলনে তার থাকা হচ্ছে না।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এক ম্যাচ বাকি রেখেই সাফের সেমিফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা। 

LEAVE A REPLY