বৃষ্টি আর কত দিন? জানাল অধিদপ্তর

সংগৃহীত ছবি

দেশে কয়েক দিন ধরে টানা ভারি বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এমন বৃষ্টিপাত আরো কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার জন্য ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকা মহানগরে ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে আবাহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে।কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত আরো অন্তত পাঁচ দিন থাকতে পারে।’

গতকাল রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪, সিলেট বিভাগে ১৩, খুলনায় ২৭৪, বরিশালে ৮৭, ময়মনসিংহে ১০০, চট্টগ্রামে ৭৯০, রাজশাহীতে ২০৪ এবং রংপুর বিভাগে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকা শহরে সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টি রের্কড করা হয়েছে।

LEAVE A REPLY