নাহিদ রানাও অস্ট্রেলিয়া যাচ্ছেন, তবে…

চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ রানা। ছবি : কালের কণ্ঠ

চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা নয় তার।কিন্তু বাংলাদেশি পেসার যাচ্ছেন। 

মাঠে বল হাতে ঝড় তোলার উদ্দেশ্যে অবশ্য নয়, চিকিৎসার জন্য যাচ্ছেন নাহিদ। পায়ের শিনবোনের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। 

সেই লক্ষ্যে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চড়বেন নাহিদ।তার সঙ্গী হচ্ছেন দুই টেস্টের সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ। গোড়ালির সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন ৩১ বছর বয়সী পেসার।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। পেস সহায়ক উইকেট নাহিদ-তাসকিন জুটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে।তবে সেই আশায় গুঁড়েবালি দিয়েছে নাহিদের চোট। সিরিজটি খেলতে আগামী ১ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনে। বিপরীতে ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

LEAVE A REPLY