চীনা পণ্যে নতুন বিধিনিষেধ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন

চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রস্তাবিত ব্যবস্থায় আসবাব, রাসায়নিক পণ্য ও যন্ত্রপাতির মতো কয়েকটি খাত অন্তর্ভুক্ত হতে পারে।

২০২৭ সালের শুরু থেকে এসব ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রস্তাবিত ব্যবস্থার মধ্যে আমদানির পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখার জন্য কোটা আরোপের বিষয়টিও থাকতে পারে। তবে কোন কোন পণ্যের ওপর বিধিনিষেধ দেওয়া হবে এবং তা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো নিশ্চিত হয়নি।

চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা এবং বাণিজ্যিক টানাপড়েন নিয়ে ইউরোপে উদ্বেগ বাড়ছে।নতুন বিধিনিষেধ কার্যকর হলে ইউরোপের বাজারে চীনা পণ্যের প্রবেশ সীমিত হতে পারে।

বিশেষ করে আসবাব শিল্পে কাঁচামাল ও পণ্য সংগ্রহের উৎস, সরবরাহব্যবস্থা এবং উৎপাদন ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে। তবে প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ইউরোপীয় বাজারে বাণিজ্যের ধরন কতটা বদলাবে, তা নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

LEAVE A REPLY