বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ সেঞ্চুরি খরা কাটাতে চান লাবুশানে

শেফিল্ড শিল্ডে আউট হওয়ার পর লাবুশানে। ছবি : ক্রিকইনফো

নামের পাশে দুই অংকের সেঞ্চুরি আছে। তবে টেস্ট ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির সর্বশেষটি করেছেন ২০২৩ সালের জুলাইয়ে।ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে করা ১১১ রানের ইনিংসের পর ২১ টেস্ট পেরিয়েছে কিন্তু আর সেঞ্চুরির দেখা পাননি মারনাশ লাবুশানে।

২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন লাবুশানে। কিন্তু ৯০ রানে থেমে যাওয়ায় আর সেঞ্চুরি পাওয়া হয়নি। এবার সেই দীর্ঘ খরা কাটাতে চান তিনি।বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে আশাবাদী তিনি।

নিজের অফ ফর্ম নিয়ে লাবুশানে বলেছেন, ‘চার-পাঁচ বছর ধরে টেকনিক্যাল সমস্যাগুলো বাড়তেই থাকে। আর আমি সব সময় স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেষ্টা করেছি। নিজের সেরা ছন্দে ফেরার জন্য ঠিক কী প্রয়োজন, বিরতিটা সেটি বোঝার সুযোগ পেয়েছি।এতে প্রস্তুতিও খুব ভালো হয়েছে। আশা করি এই পরিশ্রমের পর ইতিবাচক ফল দেখতে পাব।’

বিরতিতে মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করেছেন বলে জানান লাবুশানে। ৩২ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘গত আট সপ্তাহ নিজের মৌলিক বিষয়গুলোতে মনোযোগ দিয়েছি এবং উন্নতির জন্য কাজ করেছি। ঘণ্টার পর ঘণ্টা সাধারণ বিষয়গুলো চর্চা করেছি।নিজের ব্যাটিংয়ের ধরন ও সার্বিক টেকনিক নিয়েও কাজ হয়েছে। এমন কিছু আমার খুব দরকার ছিল।’

LEAVE A REPLY