অভিষেকেই জোড়া গোল, সেই ফেরান তোরেসে রক্ষা পিএসজির

ফেরান তোরেসের গোল উদযাপন। ছবি: এক্স

রেনে ২-২ পিএসজি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি করেছিলেন ফেরান তোরেস। সেই তোরেস এবার তার নতুন ক্লাবকে উদ্ধারে এগিয়ে এলেন।

পিএসজির জার্সিতে স্বপ্নের চেয়েও সুন্দর অভিষেক হলো তোরেসের। কদিন আগেই বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড বদলি নেমে করলেন জোড়া গোল। তাতে রেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ল পিএসজি। 

গত রাতে রেনের মাঠ রোয়াজোঁ পার্কে ফ্রেঞ্চ লিগ আঁ-এর ম্যাচের ম্যাচের শুরু থেকেই চাপে ছিল পিএসজি।৯ মিনিটে সেবাস্তিয়ান শিম্যানস্কির দূরপাল্লার শটে এগিয়ে যায় রেনে। 

প্রথমার্ধ শেষ হওয়ার আগে এস্তেবান লেপল ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজি কোচ লুইস এনরিকে জোড়া পরিবর্তন আনেন।বদলি নামেন ফেরান তোরেস ও মিকা গোট্স। এরপর ম্যাচের চিত্র বদলে যায়। 

৭১ মিনিটে ফাবিয়ান রুইজের বাড়ানো বল ধরে অফসাইড ফাঁদ এড়িয়ে গোল করেন তোরেস। ৮২ মিনিটে আবারো রুইজের ক্রস থেকে নিচের কোণে বল পাঠিয়ে পিএসজিকে সমতায় ফেরান তিনি।

ম্যাচ শেষে বিশ্বকাপজয়ী স্প্যানিশ সতীর্থ ফাবিয়ান রুইজকে প্রশংসায় ভাসিয়েছেন তোরেস, ‘ম্যাচটা কঠিন ছিল।জানতাম, এমন হবে। আমি শুধু দৌড়ানোর জন্য জায়গা খুঁজছিলাম। ফাবিয়ানের (রুইজ) পাসের মান অসাধারণ। সে সঠিক জায়গায় বল দিয়েছে।’

LEAVE A REPLY