সম্পর্ক টিকিয়ে রাখার ‘ইনভেস্টমেন্ট’ কী, জানালেন বর্ষা

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।গত বছর পারিবারিক কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি তাঁকে।

ব্যক্তিগত জীবন নিয়েও বর্ষাকে খুব একটা বিতর্কে জড়াতে দেখা যায়নি। ২০১১ সালে ভালোবেসে চিত্রনায়ক অনন্ত জলিলকে বিয়ে করেন তিনি।দুই সন্তান নিয়ে সুখেই সংসার করছেন এই তারকা দম্পতি। তাদের দাম্পত্যকে প্রায়ই সুন্দর সম্পর্কের উদাহরণ হিসেবে সামনে আনা হয়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ‘টোটকা’ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন বর্ষা। তার একটি ভাবগম্ভীর পোস্টে উঠে এসেছে সম্পর্কের ক্ষেত্রে সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক বন্ধনের গুরুত্ব।

May be an image of jewelry

বর্ষা লিখেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’

জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সব সময় অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়।’

সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হিসেবে সময়, ব্যবহার, যত্ন এবং পরিবারকে যুক্ত করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন বর্ষা।তিনি বলেন, ‘সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে— আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’

May be an image of jewelry

কোনো মানুষকে দীর্ঘদিন জীবনের অংশ করে রাখতে চাইলে তাকে পরিবারের সঙ্গে যুক্ত করার পরামর্শও দিয়েছেন বর্ষা। তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই জানেন যে, ‘এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে’ অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।’

এর ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, একটা সময় একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্ক থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার ভাবেন। 

বর্ষার ভাষায়, ‘আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে? আমার কাছে এটাই সম্পর্কের একটা বড় ইনভেস্টমেন্ট।’

সম্পর্ক টিকিয়ে রাখতে তাই শুধু অর্থ নয়, আন্তরিকতা ও পারিবারিক সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন বর্ষা। তিনি বলেন, ‘তাই আমি সবসময় বলি আপনি যদি কারো সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চান, তাহলে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। শুধু অর্থ দিয়ে নয়—সময়, ব্যবহার, আন্তরিকতা এবং আপনার পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমে।’

No photo description available.

পছন্দের মানুষকে বাবা-মা ও পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন।’

সবশেষে বর্ষা মনে করিয়ে দিয়েছেন, কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের সঙ্গেও একটি বন্ধন তৈরি হয়, তখন সেখানে মায়া, সম্মান ও দায়বদ্ধতা আরো গভীর হয়। 

তাই তাঁর মতে, ‘কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।’

LEAVE A REPLY