আর্তেতা ও ইরাওলা। ছবি: সংগৃহীত
শৈশবে একই ক্লাবে খেলেছেন, একসঙ্গে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছেন। তখন কে জানত, একদিন দুজন দাঁড়াবেন ইংলিশ ফুটবলের দুই পরাশক্তিধর ক্লাবের ডাগআউটে, হয়ে উঠবেন একে-অপরের প্রতিদ্বন্দ্বী! মিকেল আর্তেতা ও আন্দোনি ইরাওলার গল্পটা ঠিক এমনই।
স্পেনের সান সেবাস্তিয়ানের অপেশাদার ফুটবল ক্লাব আন্তিগুয়োকোতে ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত একসঙ্গে কাটিয়েছেন আর্তেতা ও ইরাওলা। ২৯ বছর আগের সেই সতীর্থরা এখন ফুটবল জগতের পরিচিত দুই কোচ। একজন আর্সেনালের, অন্যজন লিভারপুলের দায়িত্বে।
শৈশবের সেই পথচলা অবশ্য দুজনকে একই পথে রাখেনি।খেলোয়াড়ি জীবনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুজনই। পরে কোচিংয়ে এসে গড়েছেন আলাদা পরিচয়। আর্তেতা এখন আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ী কোচ। ইরাওলাও নিজের কোচিং দক্ষতায় জায়গা করে নিয়েছেন ইংলিশ ফুটবলে।
সময় কতটা বদলে দিয়েছে তাদের সম্পর্কের সমীকরণ! একসময় যারা একই দলের হয়ে মাঠে নামতেন, এখন তাদের লড়াই ডাগআউটে দাঁড়ানো কৌশলে। শৈশবের বন্ধুত্বের স্মৃতি পেছনে রেখে দুজনের লক্ষ্য এখন নিজ নিজ দলকে জেতানো।

অ্যানফিল্ডে কিছুক্ষণ আগে খেলতে নেমেছে লিভারপুল-আর্সেনাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে গেছে আর্তেতার আর্সেনাল।











































