দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি

সংগৃহীত ছবি

পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’-এর নববর্ষ গালা ডিনারে গান গাইবেন। নতুন বছরকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তিনি তার ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে এই জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে।

আটলান্টিস দুবাই-এর ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার বিশ্বমঞ্চের এই জনপ্রিয় পপ তারকাকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা ব্যক্ত করেছেন। ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকসের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে।পাশাপাশি পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।

বুফেতে থাকছে লবস্টার, ক্যাভিয়ার, সুশি এবং লাইভ কুকিং স্টেশনের মতো বিলাসবহুল সব খাবার। অন্যদিকে পরিবারগুলোর সুবিধার জন্য আসাতীর টেন্টটিকে শিশুদের পার্টি জোনে রূপান্তর করা হচ্ছে, যেখানে বাউন্সি ক্যাসেল, স্লাইড ও আউটডোর সিনেমা সহ নানা খেলার ব্যবস্থা থাকবে।

LEAVE A REPLY