‘বিচ্ছেদটা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

‘বিগ বস্‌ ২০’-এর সাম্প্রতিক পর্বে নিজের পুরনো সম্পর্ক ও বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন উদিতি সিং। তার দাবি, সেই বিচ্ছেদই পরবর্তী সময়ে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে বড় পরিবর্তন এনেছিল।এমনকি সেই অভিজ্ঞতাকে তিনি ‘ছদ্মবেশে আশীর্বাদ’ বলেও উল্লেখ করেছেন।

উদিতির কথায়, ‘আমার জীবনে বিচ্ছেদটা সত্যিই ছদ্মবেশে আশীর্বাদ হয়ে এসেছিল।’

প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যের কারণ নিয়েও কথা বলেন উদিতি। তার দাবি, লকডাউনের সময়ে দুজন মিলে গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর দত্তক নিয়েছিলেন।নাম রেখেছিলেন নোয়া। কিন্তু পরবর্তী সময়ে সেই পোষ্যের দেখভাল কিভাবে করা হবে, তা নিয়ে তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ তৈরি হতো।

How and why is Uditi Singh famous exactly? Last I heard she was dating  Karan Wahi for a brief period (that's actually when I got to know she  existed) and she wasn't

উদিতির ভাষায়, ‘পোষ্যকে নিয়ে প্রবল ঝগড়া হতো।’

শুধু পোষ্যকে ঘিরে মতবিরোধ নয়, পরিচ্ছন্নতা নিয়েও তাদের মধ্যে পার্থক্য ছিল বলে জানান তিনি।উদিতি বলেন, ‘আমার পরিষ্কার-পরিচ্ছন্নতার পদ্ধতি আলাদা, ওর আলাদা।’ ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে দৈনন্দিন নানা অভ্যাস—দুজনের প্রত্যাশা ও পদ্ধতিতে এই অমিল সম্পর্কের মধ্যে টানাপোড়েন বাড়িয়েছিল বলেও জানান তিনি।

এ ছাড়া বয়সের ব্যবধানও তাদের সম্পর্কের সমীকরণে প্রভাব ফেলেছিল বলে দাবি উদিতির। তার অভিযোগ, প্রাক্তন সঙ্গী অনেক সময় তার ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতেন। উদিতির দাবি, তাকে প্রায়ই বলা হতো, ‘তুমি এটা পারবে না, তুমি জানো না ওটা কী ভাবে করতে হয়।’

সেই অভিজ্ঞতার প্রসঙ্গে উদিতি বলেন, ‘সঙ্গীই যদি আপনাকে নিরুৎসাহিত করে…’

Karan Wahi hints at Bigg Boss 20 wildcard entry after ex Uditi Singh joins  the show: 'Ho sakta hai…' | Hindustan Times

তবে শেষ পর্যন্ত উদিতির উপলব্ধি, সব চেষ্টা করেও কিছু সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। দু’জন মানুষের সম্পর্ককে তারার অবস্থানের সঙ্গে তুলনা করে তিনি বোঝান, সময় ও পরিস্থিতি অনুকূলে না থাকলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আবার সময়-পরিস্থিতি সহায়ক হলে একই সম্পর্ক সুন্দরভাবেই এগিয়ে যেতে পারে।

২০১৯ সালে উদিতি ও করণ ওয়াহীর সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে এসেছিল। যদিও সে সময় তারা নিজেরা প্রকাশ্যে সম্পর্কের কথা নিশ্চিত করেননি। ‘বিগ বস্‌ ২০’-এর এই পর্বে উদিতি জানান, লন্ডনের একটি রেস্তোরাঁ নিয়ে ইনস্টাগ্রামে করণকে বার্তা পাঠানোর পর তাদের যোগাযোগ শুরু হয়। করণ লন্ডনে গেলে তাদের দেখা হয়। এরপর প্রায় দু’মাস নিয়মিত কথা বলার পর তারা সম্পর্কে জড়ান বলে জানান উদিতি।

২০২০ সালের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। সে সময় করণ সমাজমাধ্যমে উদিতির সঙ্গে একটি ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের কথা জানান।

LEAVE A REPLY