নতুন মিশন নিয়ে আসছে ‘ট্রান্সফরমার্স ৮’

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালী পর্দায় আবারও ফিরছে বহুল আলোচিত ‘ট্রান্সফরমার্স’ সিনেমা সিরিজ। ফ্র্যাঞ্চাইজিটির নতুন পর্ব ‘ট্রান্সফরমার্স ৮’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।নতুন এই কিস্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে পুনরায় বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিনেমাটির নতুন পর্বকে ঘিরে বড় খবর হলো, প্রথম দিকের মূল নির্মাতারা আবার এই প্রজেক্টে হাত মেলাচ্ছেন। নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন কালজয়ী চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির শুরুর দিকের সফল পরিচালক মাইকেল বে-কেও পরিচালকের আসনে ফিরিয়ে আনার জোর আলোচনা চলছে।

জেসন ফুকসের লেখা চিত্রনাট্যে তৈরি হতে যাচ্ছে ‘ট্রান্সফরমার্স ৮’। সিনেমার মূল গল্প বা প্লট এখনই প্রকাশ না করা হলেও জানা গেছে, এর কাহিনি সাজানো হয়েছে আধুনিক সময়ের প্রেক্ষাপট ভিত্তি করে। প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্সের যৌথ প্রযোজনায় বড় আয়োজনে অ্যাকশন ও রোমাঞ্চ নিয়ে ফিরতে যাচ্ছে নতুন এই সিনেমা।

LEAVE A REPLY