সংগৃহীত ছবি
দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ ছিল হাতের কাছেই। কিন্তু টিভিতে খরা ও দেনার দায়ে জর্জরিত কৃষকদের আত্মহত্যার খবর দেখে মন কেঁদে উঠেছিল তার।নিজের শখ পূরণ না করে সেই টাকা বিলিয়ে দিয়েছিলেন সুবিধাবঞ্চিত কৃষক পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে। উদার মন ও মানবিকতার এমন অজস্র উদাহরণ রেখে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার।
সম্প্রতি এক পডকাস্টে নানা পাটেকারের এই অনন্য সাধারণ মানবিকতার কথা স্মরণ করেছিলেন বিশিষ্ট চিত্রনাট্যকার রণবীর পুষ্প। তিনি জানান, দেড় কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করে শিল্পীবন্ধুকে ফোন দেন নানা।এরপর ১৫ হাজার টাকা করে অসংখ্য চেক তৈরি করে তুলে দেন অসহায় কৃষক পরিবারগুলোর হাতে। পরবর্তীতে কৃষকদের সহায়তায় তিনি গড়ে তোলেন ‘নাম ফাউন্ডেশন’, যা আজও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
ইন্ডাস্ট্রিতে তার মেজাজ নিয়ে ওঠা গুঞ্জনের জবাবে রণবীর পুষ্প জানান, নানা পাটেকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই অনেকে তাকে ভুল বুঝত। রাস্তায় ময়লা ফেলা নাগরিককে থামিয়ে নাগরিক দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার মতো স্পষ্টভাষী মানুষ ছিলেন তিনি।
তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রীপ্রাপ্ত এই শক্তিমান অভিনেতার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনসহ তার লাখো ভক্তের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।








































