নানা পাটেকারের মৃত্যুতে শাহরুখের আবেগঘন শ্রদ্ধা

ছবি : পিন্টারেস্ট

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নানার সঙ্গে প্রথম দেখা থেকে শুরু করে তাদের সম্পর্কের নানা স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন তিনি।

শাহরুখ জানান, নানার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় মুগ্ধতা ও অস্বস্তিতে নিজের চুল নিয়ে নাড়াচাড়া করছিলেন তিনি। তখন নানা তার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘হিরোর মতো চুল সাজাতে যেও না, তুমি অভিনেতা।’ শাহরুখের ভাষ্য, নানা কখনো তোষামোদ করতেন না; বরং যা শুনতে ভালো লাগত, তা না বলে প্রয়োজনীয় কথাটিই সরাসরি বলতেন।

া

নানার ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে শাহরুখ বলেন, তিনি ছিলেন সোজাসাপ্টা, রুক্ষ স্বভাবের হলেও ভীষণ সৎ একজন মানুষ।তার হাসিও ছিল অসাধারণ। ভালোবাসা প্রকাশের ধরনও ছিল আলাদা। প্রথমে বকাঝকা করতেন, পরে সেই বকাঝকার মধ্যেই বোঝা যেত, তিনি আসলে ভালোবাসা প্রকাশ করছেন।

শাহরুখের কাছে নানা শুধু সহশিল্পী ছিলেন না, ছিলেন একজন পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক ও বন্ধু।কারম খেলায়ও নানার সঙ্গে স্মৃতি রয়েছে তার। একের পর এক ম্যাচ জিতে নিজের জয় উপভোগ করতেন নানা—এমন স্মৃতিও তুলে ধরেছেন শাহরুখ।

নানাকে স্মরণ করে শাহরুখ বলেন, তার তীব্রতা, হাসি, উচ্ছ্বাস ও ভালোবাসা সবসময় সবার মধ্যে থেকে যাবে। তবে নানার সঙ্গে আরো কিছু সময় কাটাতে না পারার আক্ষেপও রয়েছে তার। আরো কিছু কথা, তর্ক, এক কাপ চা কিংবা আরেকটি কারম খেলার সুযোগ পেলে ভালো লাগত বলে জানান তিনি।

শাহরুখের মতে, নানার চলে যাওয়া শুধু চলচ্চিত্রজগতেই নয়, ভারতসহ বিশ্বের অসংখ্য মানুষের হৃদয়ে শূন্যতা তৈরি করেছে। তার বলা কথাগুলো জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে ধারণ করবেন বলেও জানান শাহরুখ।

পোস্টের শেষদিকে নানার উদ্দেশে শাহরুখ লেখেন, ‘হিরো হওয়ার চেষ্টায় অভিনেতাকে হারিয়ে ফেলো না’—এই কথাটি তিনি মনে রাখবেন। নানাকে নিজের ‘হিরো’ উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন শাহরুখ।

LEAVE A REPLY