হেগলি ওভালে ২০২২ সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেই ত্রিদেশীয় সিরিজের পর কেটে গেছে প্রায় ১৮ মাস। অবশেষে সাইফউদ্দিন ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনই বলা যায়।
ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ফেরাটা সাইফউদ্দিন রাঙিয়েছেন...
সংগৃহীত ছবি
সাদা বলে এখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ম্যাচ খেলেননি শামার জোসেফ। ক্যারিয়ারে সাকুল্যে টি-টোয়েন্টি খেলেছেন মোটেতিনটি। এই তিন ম্যাচে কোনো উইকেট নেই তাঁর ঝুলিতে। ২৪ বছর বয়সী এই পেসারকে নিয়ে দল ঘোষণা করেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
রঙিন পোশাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব না করলেও...
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত। ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তথ্যের সঙ্গে অনেক সময় অপতথ্যের মিশ্রণ ঘটে। তাই সেখানে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা করব। গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে। সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে।
প্রতিটি সংগঠন থেকে দুইজন প্রতিনিধির সঙ্গে...
সংগৃহীত ছবি
দেশের পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থার মধ্যে আগামী সোমবার থেকে দেশজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এ বৃষ্টি দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে চলতে পারে।
শনিবার (৪ মে) আবহাওয়া অফিসের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
সংগৃহীত ছবি
নেদারল্যান্ডসে 'বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা' বিষয়ে বহুপক্ষীয় অংশীজনের অংশগ্রহণে এক গোলটেবিল আলোচনাসভার আয়োজন করা হয়েছে। কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট বৈশ্বিক অংশীজন এবং কৃষি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের কৃষি খাতের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস। শনিবার (৪ মে) কৃষি মন্ত্রণালয় সূত্রে এ...
ফাইল ছবি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আলাদা দুটি বেঞ্চ গঠন করে দিয়ছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নিজে রয়েছেন।
এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।
দ্বিতীয়...
আগামী তিন দিন দেশের প্রায় সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয় আধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। তবে চলমান তাপপ্রবাহও অব্যহত থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
শনিবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর।
প্রথম ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু...
আজ শনিবার রাজধানীর কিছু এলাকার দোকানপাট বন্ধ রাখবেন দোকানীরা। আবার কিছু কিছু শপিং মলও বন্ধ থাকবে। একই সঙ্গে সপ্তাহের এই দিনে ঢাকার কয়েকটি দর্শনীয় স্থানও সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ,...
ঢাকার বাতাসের মান আজ শনিবার (৪ মে) ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ৮টা ৫৬ মিনিটে ১১৮ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শহরটির অবস্থান ১১তম।
৩৭৬ স্কোর নিয়ে বায়ুদূষণের র্শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। ২০৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
সংগৃহীত ছবি
চলতি মে মাসের ১২ তারিখ পর্যন্ত (২৯ বৈশাখ) দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত কালবৈশাখী ঝড় হতে পারে। অর্থাৎ দেরিতে শুরু হলেও বৈশাখের বাকি দিনগুলোর প্রায় পুরোটা জুড়েই রয়েছে ঝড়বৃষ্টির আশঙ্কা। এ ছাড়া ৫ থেকে ৭ মে পর্যন্ত সিলেট বিভাগের জেলাগুলোতে প্রায় বর্ষাকালের মতো টানা দুই-তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ৭ মে...










































