বয়কটে দেউলিয়া হয়ে গেল বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ

সাধারণ মানুষের বয়কটে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রেস্তোরাঁ দেউলিয়া হয়ে গেছে। সেই রেস্তোরাঁয় বিক্রি হতো কোকোকোলা, পেপসি, কে এফসির পণ্য। আর এসব পণ্য বয়কটের হিড়িক চলছে বিশ্বজুড়ে।

জানা যায়, দেউলিয়া হয়ে গেছে বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরা চেইন রেড লবস্টার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে সংস্থাটি। প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার ব্যর্থতা এবং ঋণের বিশাল বোঝার চাপে শেষ পর্যন্ত ব্যবসাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও জানা যায়, মধ্যবিত্ত মার্কিনিদের হাতে সুলভ দামে সাগরের সুস্বাদু গলদা চিংড়ি তুলে দেওয়ার জন্য বিখ্যাত ছিল রেড লবস্টার। ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় সিফুড রেস্তোরাঁ চেইন। কিন্তু হঠাৎ বয়কটে খেই হারায় তারা। নানা কারণে বাড়তে থাকে লোকসান। একে একে বন্ধ হতে থাকে বিভিন্ন শাখা। এর পরও চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পারল না, শেষ পর্যন্ত ব্যবসাই গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

LEAVE A REPLY