কোকেইন কেনার অভিযোগে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড়

সংগৃহীত ছবি

অলিম্পিক খেলতে গিয়ে প্যারিসের রাস্তায় কোকেইন কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় টম ক্রেইগকে। তবে গ্রেপ্তারের পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়।

প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানায়, মঙ্গলবার রাতে টম ক্রেইগকে গ্রেপ্তার করা হয়। অবশ্য পরদিনই ছাড়া পান তিনি।

এ ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রেইগ।

একজন খেলোয়াড়ের গ্রেপ্তার হওয়ার কথা অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি শুরুতে বিবৃতি দিয়ে জানালেও তার নাম প্রকাশ করেনি। তাকে অভিযুক্ত করা হয়নি বলেও জানায় তারা।

টোকিও অলিম্পিকসে রূপা ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্ট্রেলিয়া হকি দলের সদস্য ছিলেন ২৮ বছর বয়সী ক্রেইগ।

প্যারিসে গত রোববার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হারে অস্ট্রেলিয়া দল।

LEAVE A REPLY